সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

মদনের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন শফিকুল ইসলাম

মদনের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
মাধ্যমিক পর্যায়ে নেত্রকোনার মদন উপজেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চৌধুরী।

সোমবার ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় সূত্রে এতথ্য জানা যায়।  এর আগে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শফিকুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম চৌধুরী , মদন উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে ২০১৩ ইং সালে সভাপতির দায়িত্ব সফলতার সহিত পালন করেন। তিনি ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ১ নভেম্বর ২০১৭ ইং সালে যোগদান করেন। পিছিয়ে পড়া বিদ্যালয়টি তিনি অল্প সময়ের মধ্যেই উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করান। শফিকুল ইসলাম চৌধুরী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দুই বার,সিভিল সার্ভিস দিবস উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। সর্বশেষ তিনি ২০২৪ ইং তারিখে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

এ ব্যাপারে শিক্ষক শফিকুল ইসলাম চৌধুরী বলেন, যে কোনো পুরস্কারই কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। স্বীকৃতি পেলে দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। এ স্বীকৃতি সামনে দিনগুলোতে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com