শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

কেন্দুয়া প্রেসক্লাবের নতুন নেতৃত্ব

কেন্দুয়া প্রেসক্লাবের নতুন নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণায় কেন্দুয়া প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় দ্বিবার্ষিক সম্মেলনে এই নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
নতুন নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠানে গঠিত প্রধান নির্বাচন কমিশনার আশরাফ উদ্দিন ভুইয়া জানান, আগামী দুই বছরের জন্যে কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে
সভাপতি নির্বাচিত হয়েছেন সেকুল ইসলাম খান ও সাথারণ সম্পাদক হয়েছেন, আব্দুল হাই সেলিম ।
কমিটি নির্বাচনের আগে প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী কাজলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব সদস্য, আলমগীর হোসেন,লাভলু পাল চৌধুরীসহ অন্যরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com