রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:
নেত্রকোণার মোহনগঞ্জের দক্ষিণ দৌলতপুর এলাকার নবম শ্রেণির স্কুল ছাত্রী মাহবুবা খানম রিতু (১৪) আত্মহত্যা করেছে।
রবিবার রাত আটটার সময় প্রাইভেট পড়ে এসে ঘরের দরজা বন্ধ করে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পাশের রুমের সিলিং দিয়ে পরিবারের সদস্যরা জরুরি ভিত্তিতে নামিয়ে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল রিপোর্ট তৈরি করে সোমবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মোহনগঞ্জ থানার এসআই জামিউল ইসলাম সুমন জানান, মাহবুবা খানম রিতু মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দিবা শাখার ছাত্রী ছিল। থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি, তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।