শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

নেত্রকোণায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সভা

নেত্রকোণায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশনের ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে বারহাট্টা উপজেলা স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর এমএফটি কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রভাষক আমিনুল ইসলাম রিজভী। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) বারহাট্টা কেন্দ্রের ব্যবস্থাপক সুরজিৎ ভৌমিক, উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, ডাক্তার অদ্রিতা চৌধুরী, নারী নেত্রী নিলুফা সুলতানা, ইউপি চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদারসহ অন্যান্য অতিথিরা।

এই সভায় অংশগ্রহণকারীরা নারী, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com