শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

নেত্রকোণায় সড়কের পাশে রিকশা চালকের মরদেহ পড়েছিল

নেত্রকোণায় সড়কের পাশে রিকশা চালকের মরদেহ পড়েছিল

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কেন্দুয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার এক চালকের মরদেহ সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা,রিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকান্ড সংঘটিত করে থাকতে পারে দুর্বৃত্তরা।
রিকশা চালক হচ্ছেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর কাইল্যাইন গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মো: রাব্বানী (৩২) ।
সোমবার রাতে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের বড় কাইল্যাইন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সোমবার রাত ১০ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সড়কের পাশে পড়ে থাকা লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্বজনেরা তার পরিচয় নিশ্চিত করেন। নিহতের গলায় ফুটো করা আঘাতের চিহ্ন রয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এই হত্যাকান্ড সংঘটিত করে থাকতে পারে ।
ওসি আরো বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর আজ মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com