বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম এই তথ্য জানান। তিনি বলেন, সিলেট থেকে গ্রেপ্তারের পর সোহেলকে ঢাকায় আনা হচ্ছে।
সোহেলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ৩টি হত্যা মামলাসহ অপহরণ, চাঁদাবাজি এবং মাদকের ১৮টি মামলা রয়েছে।