রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
পাকিস্তানের ৪২ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘তুফান’

পাকিস্তানের ৪২ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘তুফান’

বিনোদন ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশি জনপ্রিয় নায়ক শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’ পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টিরও বেশি পর্দায় আজ, ১ নভেম্বর, উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। করাচি ও হায়দরাবাদসহ সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতানসহ মোট ১৩টি শহরে এটি প্রদর্শিত হবে। সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করা হয়েছে পাকিস্তানি দর্শকদের জন্য।

এ নিয়ে শাকিব খান বলেন, “বাংলাদেশি সিনেমার বিশ্ব যাত্রার শুরু ‘প্রিয়তমা’ দিয়ে। এবার পাকিস্তানি দর্শকরা ‘তুফান’ উপভোগ করবে ১২৮টিরও বেশি পর্দায়— যা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দারুণ সংবাদ।”

দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, তার সঙ্গে আছেন নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরীসহ আরও অনেকেই। ইতোমধ্যে এটি বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুক্তি পেয়েছে এবং হইচই ও চরকি ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com