বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
টঙ্গীতে সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৭৪

টঙ্গীতে সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৭৪

টঙ্গী সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:

গাজীপুরের টঙ্গী এলাকার বিভিন্ন বস্তি ও আবাসিক হোটেলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা, স্বর্ণালংকার, ছিনতাই করা মোবাইল এবং বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলমান পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তা, সরকারি স্থাপনার সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, ৩ নভেম্বর মধ্যরাত থেকে ৪ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের সমন্বয়ে বিজিবি, র‌্যাব ও পুলিশের একটি যৌথ দল টঙ্গী রেলওয়ে স্টেশন ও তদসংলগ্ন কেরানীরটেক বস্তি ও আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে।

অভিযানে দেশি-বিদেশি মদ, বিয়ার, গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা, স্বর্ণালংকার, ছিনতাই করা মোবাইল ও কিছু বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com