বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
দিনদুপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বাগেরহাট সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:

বাগেরহাট সদর উপজেলায় দিনে-দুপুরে বিএনপি নেতা সজিব তরফদার (৪০)কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও পরে গুলি করে হত্যাকারীরা তাকে ঘটনাস্থলেই হত্যা করে। এ ঘটনায় কামাল (৫৫) নামের আরেকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সজিব তরফদার মোটরসাইকেলযোগে ডেমার দিকে যাচ্ছিলেন। পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং পরে তাকে গুলি করে পালিয়ে যায়।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সাধারণ মানুষের সাথে কথা বলা হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করা হবে। পুলিশ দ্রুত সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে। নিহতের লাশ সুরতহাল রিপোর্টের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com