রবিবার, ২১ Jun ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

সকল রাজনৈতিক দল একত্রে কাজ করার আহ্বান: আমিরে জামায়াত

সকল রাজনৈতিক দল একত্রে কাজ করার আহ্বান: আমিরে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম :

দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিভক্ত হলে বড় বিপদ নেমে আসবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বড় মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, বৈষম্যহীন সমাজ ও নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিভক্ত হলে ষড়যন্ত্র হবে; আরও বড় বিপদ আসবে।

নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়। বিড়ালের মতো নয়, বাঘের মতো বাঁচবেন।’

স্বচ্ছ রাজনীতি করে বলেই বারবার জামায়াতের ওপর আঘাত নেমে এসেছে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

গত ৫ আগস্ট সেনাবাহিনী দেশপ্রেমের পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির ক্যানসার উপড়ে ফেলতে হবে। এজন্য রাজনৈতিক দল ও নেতাদের রাজনৈতিক চরিত্র ঠিক করতে হবে। নেতারা দুর্নীতিবাজ না হলে দেশ দুর্নীতিমুক্ত হবে।

‘একদিকে জনগণকে অধিকার এনে দেবো, আবার সেই অধিকার পকেটে করে চুরি করবো, সেটা হবে না’ যোগ করেন জামায়াতের আমির।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com