রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
এবার পুষ্প ২’-এ আইটেম গানে আগুন ঝরাবেন শ্রীলীলা!

এবার পুষ্প ২’-এ আইটেম গানে আগুন ঝরাবেন শ্রীলীলা!

বিনোদন ডেস্ক, নেত্রকোনার আলো ডটকম:

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ এর পর সুকুমার পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিলের মতো তারকাদের পাশাপাশি এবার যোগ দিচ্ছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা, যিনি ছবির আইটেম গানে উপস্থিত থাকবেন।

‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা করেছিল এবং হিন্দি সহ বিভিন্ন ভাষায় ব্যাপক সাফল্য পেয়েছিল। এবার শ্রীলীলার অংশগ্রহণে আইটেম গানটি আরও দর্শকপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এর আগের ছবিতে সামান্থা প্রভুর ‘ওও আন্তাভা’ গানটি দারুণ সাড়া ফেলেছিল, তাই দ্বিতীয় কিস্তির গানটি নিয়েও কৌতূহল তুঙ্গে।

রিপোর্ট অনুযায়ী, ‘পুষ্পা ২: দ্য রুল’ এর বিশ্বব্যাপী থিয়েটার অধিকার বিক্রি হয়েছে ৬০০ কোটি টাকায়। এছাড়া ওটিটি অধিকার ২৭৫ কোটি এবং স্যাটেলাইট অধিকার ৮৫ কোটি টাকায় বিক্রি হয়েছে, যার সাথে মিউজিক রাইটস ৬৫ কোটি টাকায় বিক্রি হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com