বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক ফের অবরোধ

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক ফের অবরোধ

টঙ্গী সংবাদদাতা, নেত্রকোণা আলো ডটকম:
গাজীপুরে টঙ্গীতে হোসেন মার্কেট এলাকায় বকেয়া বেতনের দাবিতে টেক্স ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফের অবরোধ করে।
আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে কয়েকশ শ্রমিকেরা অক্টোবর মাসের বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় লেন অবরোধ করে রাখে। এতে সাধারণ যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অফিসগামী মানুষেরা চরম ভোগান্তিতে পড়ে।

পরিস্থিতি স্বাভাবিক করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্যরা কাজ করছে।

এদিকে সকাল ১০টায় শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করে বলে জানা যায়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com