শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ফিলিস্তিনের গাজায় থামছে না ইসরাইলি বাহিনীর নৃশংস হামলা। এই হামলায় সর্বশেষ আরও ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৮২ জন। ধ্বংসস্তুপের নিচে আটকে পড়েছেন অসংখ্য মানুষ, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুসারে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭১২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও এক লাখ ৩ হাজার ২৫৮ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অবিরাম এ হামলায় প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাচ্ছে এবং আহত হচ্ছে।

গত ৭ অক্টোবর হামাসের একটি নজিরবিহীন হামলার পর ইসরাইলের পাল্টা আক্রমণে গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালানো হচ্ছে। এতে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। প্রায় ২০ লাখেরও বেশি মানুষ নিজেদের বাড়ি ছেড়ে নিরাপত্তাহীন পরিবেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের তথ্য মতে, ইসরাইলের হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুহারা হয়েছেন এবং সেখানে খাদ্য, পানি, ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এখন প্রায় সকলেই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে ৭০ শতাংশ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরাইল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com