রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
সালমান-রাশমিকার দলে যোগ দিলেন কাজল

সালমান-রাশমিকার দলে যোগ দিলেন কাজল

বিনোদন ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
পরিচালক এ আর মুরুগাদোস নির্মাণ করছেন ‘সিকান্দার’ সিনেমা। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন সালমান খান। আর তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এবার সিনেমাটিতে যুক্ত হলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল।

বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার জানিয়েছে, সালমান-রাশমিকার সিনেমায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। সিনেমাটিতে আকর্ষণীয় একটি চরিত্রে দেখা যাবে তাকে। এই তিন তারকা ছাড়াও ‘বাহুবলী’ তারকা সত্যরাজ প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন। প্রতীক পাতিল বাব্বরকে সিনেমাটির প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে।

বর্তমানে মুম্বাইয়ে ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলছে। এর শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন সালমান খান। এ দুর্ঘটনায় সালমানের পাঁজরের হাড় ভেঙেছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

মুম্বাইয়ের শুটিং শিডিউল শেষে পুরো টিম চলে যাবে হায়দরাবাদে। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫ সালে ঈদে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। ‘সিকান্দার’ ছাড়াও কাজলের হাতে আরো ৩টি সিনেমার কাজ রয়েছে।

কাজল আগরওয়াল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইন্ডিয়ান টু’। এস শঙ্কর নির্মিত আলোচিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন— কমল হাসান, সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং। গত ১২ জুলাই বিশ্বের ১ হাজার ৬০০ পর্দায় মুক্তি পায় এটি। ১৫১ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২৫০-৩০০ কোটি রুপি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com