বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজ! বিশ্বমঞ্চ মাতালেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজ! বিশ্বমঞ্চ মাতালেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের মহোৎসব। আর এই বৈশ্বিক মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানেই আলো ছড়ালেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব।

শুক্রবার টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া ম্যাচের আগে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন সঞ্জয়। ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং বলিউড মেগাস্টার নোরা ফাতেহির নতুন গানের সঙ্গে তাঁর এই পারফরম্যান্সের মুহূর্তটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

পারফরম্যান্সের সময় সঞ্জয় এক অনন্য উপায়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরেন। তাঁর পোশাকের ডান হাতায় বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার , জাতীয় ফুল শাপলা এবং লাল-সবুজ জাতীয় পতাকা । মঞ্চে পারফর্ম করার সময় তিনি বারবার নিজের স্লিভের নকশাগুলোর দিকে আঙুল নির্দেশ করে গর্বের সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন।

বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় শুরু হওয়া এই জমকালো আয়োজনে সঞ্জয়, নোরা ও ভেজিড্রিমের পাশাপাশি মঞ্চ মাতান মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলিসিয়া কারা, জেসি রেয়েজ, উইলিয়াম প্রিন্স এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানার মতো বিশ্বখ্যাত তারকারা। বৈচিত্র্যময় এই পারফরম্যান্সের মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে বিশ্বমঞ্চে চমৎকারভাবে তুলে ধরা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com