বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী নিহত

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম :

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস পল্লী বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) এবং জোবায়ের আলম সাকিব (২২)। এ তথ্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম নিশ্চিত করেছেন।

শনিবার সকালে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে আইইউটি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬০ শিক্ষার্থী পিকনিকে অংশ নিতে বিআরটিসির ডাবল ডেকার বাস এবং মাইক্রোবাসে করে শ্রীপুরের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন।
যাত্রাপথে উদয়খালী বাজার এলাকায় গ্রামীণ সড়কের ওপর থাকা পল্লী বিদ্যুতের তার বিআরটিসির ডাবল ডেকার বাসের ছাদে স্পর্শ করলে বাসে থাকা শিক্ষার্থীরা বিদ্যুৎস্পৃষ্ট হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাবল ডেকার বাসটি উচ্চতার কারণে তারের স্পর্শে আসে। বাসে ৬০-৭০ জন শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হন এবং তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, “তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের সংখ্যা নির্ধারণের চেষ্টা চলছে। জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।”

স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কার্যক্রম চালান। ঘটনাস্থলে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার জন্য দায়ী অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com