সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির (আইআইউসি) প্রাক্তন মেধাবী ছাত্র এবং চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের (আইআইউসি) প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন আইআইউসি (ঢাকা ক্যাম্পাস) আলমুনাই এসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।

সকাল ১১টায় আয়োজিত মানববন্ধনে সংগঠনটির সদস্যরা সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে, হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাইফুল ইসলামের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ সাইফুল ইসলামের হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, “এ হত্যাকাণ্ডের বিচার না হলে সমাজে অপরাধের উত্থান ঘটবে। আমাদের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করা হোক।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com