রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
পূর্ণিমার সাবেক স্বামীকে বিয়ে করলেন নায়িকা কেয়া

পূর্ণিমার সাবেক স্বামীকে বিয়ে করলেন নায়িকা কেয়া

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাবরিনা সুলতানা কেয়া নতুন করে সংসার শুরু করেছেন। তিনি বিয়ে করেছেন নায়িকা পূর্ণিমার সাবেক স্বামী ব্যবসায়ী মোস্তাক কিবরিয়াকে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে কেয়া বিয়ের খবরটি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে কেয়া লেখেন, “আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

জানা গেছে, মোস্তাক কিবরিয়া এর আগে ২০০৫ সালে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০০৭ সালের মে মাসে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

বিয়ে প্রসঙ্গে কেয়া বলেন, “হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো পরিকল্পনা ছিল না। এটি সম্পূর্ণ পারিবারিকভাবে হয়েছে। আমার এবং মোস্তাকের মা চেয়েছিলেন আমরা বিয়ে করি। দুই পরিবারের ইচ্ছাতেই এটি হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে-শান্তিতে জীবন কাটাতে পারি।”

কেয়া আরও বলেন, “বিয়ের সময় খুব বেশি আয়োজন করা হয়নি। শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।”

সাবরিনা সুলতানা কেয়া মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় আত্মপ্রকাশ করেন। তিনি মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস এবং শাকিব খানের মতো তারকাদের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন।

পারিবারিক কারণে দীর্ঘ সময় সিনেমা থেকে দূরে ছিলেন কেয়া। ২০১৫ সালে ‘ব্ল্যাক মানি’ দিয়ে ফেরার পর থেকে তার বেশ কিছু কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে।

এদিকে কেয়া অভিনীত ‘কাঠগোলাপ’ সিনেমাটি দেশে সেন্সর বোর্ডের জটিলতার কারণে আটকে রয়েছে। তবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি ইতোমধ্যে ৮টি পুরস্কার জিতেছে।

সবার কাছে কেয়া ও তার নতুন জীবনের জন্য দোয়া কামনা করেছেন এই অভিনেত্রী।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com