সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
আমাদের ব্যর্থ করতে সব চেষ্টা করছেন শেখ হাসিনা: সারজিস আলম

আমাদের ব্যর্থ করতে সব চেষ্টা করছেন শেখ হাসিনা: সারজিস আলম

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা আন্দোলনকে ব্যর্থ করতে সব রকমের চেষ্টা করছেন।

শনিবার (৩০ নভেম্বর) ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, “৫ আগস্টের আগে যারা শহীদ হয়েছেন, তাদের দাফন করাই ছিল কষ্টকর। শেখ হাসিনা তার দোসর ও প্রশাসন দিয়ে দাফন কাজেও বাধা দিয়েছেন। আহত ভাইয়েরা তখন হাসপাতালে গিয়ে চিকিৎসা পাননি। এমনকি হাসপাতালে ছাত্রলীগ-যুবলীগ হামলা চালিয়েছে। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গুলিও চালানো হয়েছে।”

তিনি বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে সেই স্পিরিট ধরে রাখা, যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থান হয়েছিল। সরকার ও প্রশাসনের গঠনমূলক সমালোচনার পাশাপাশি তাদের কাজে সহায়তা করাও আমাদের কর্তব্য।”

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহ বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ৫৫ জনের পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার।

অনুষ্ঠানের শেষে সারজিস আলম বলেন, “আমাদের আন্দোলনের প্রতিটি অর্জন শহীদদের আত্মত্যাগের ফসল। তাই শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com