বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
জাহাজ নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার: সাখাওয়াত হোসেন

জাহাজ নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার: সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

জাহাজ নির্মাণ কাজে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পাওয়ায় এ খাত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “জাহাজ নির্মাণ শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।”

শনিবার (৩০ নভেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগরে থ্রি-অ্যাঙ্গেল মেরিন শিপইয়ার্ড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সাখাওয়াত বলেন, “এই শিপইয়ার্ডে বর্তমানে ১৮টি নৌযানের নির্মাণ কাজ চলছে। কাজের অগ্রগতি সন্তোষজনক। আগামী বছরের মার্চ থেকে নৌযানগুলো হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই সব নৌযান বুঝিয়ে দেওয়া হবে।”

থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, “আগামী নয় মাসের মধ্যে ছয়টি ফেরি, দুটি ফায়ার ফাইটিং টাগবোট, দুটি কোস্টাল ওয়েল ট্যাংকার, চারটি কোস্টাল সি-ট্রাক, তিনটি আধুনিক অভ্যন্তরীণ যাত্রীবাহী নৌযান এবং একটি ইনস্পেকশন বোট হস্তান্তর করা হবে।”

পরিদর্শনকালে সাখাওয়াত হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সঞ্জয় কুমার বণিক, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিসির প্রকল্প ও প্রধান প্রকৌশলী জিয়াউল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ।

ড. সাখাওয়াত হোসেন বলেন, “শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সরকারের অন্যতম লক্ষ্য। জাহাজ নির্মাণ শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যা আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের অবস্থানকে সুসংহত করছে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com