রবিবার, ২১ Jun ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে: খন্দকার মোশাররফ

সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “সংস্কার করে এই সরকারকে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে।” তিনি মনে করেন, নির্বাচন পদ্ধতি সংস্কার করার বিষয়ে সরকারের অগ্রাধিকার দেওয়া উচিত এবং এরপরে দ্রুত রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ অভিযোগ করেন, “আওয়ামী লীগ ও তার দোসররা ভারতে অবৈধভাবে আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করছে।” তবে তিনি উল্লেখ করেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এর কোনো বিকল্প নেই।”

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোশাররফ বলেন, “অর্থনীতিতে যেভাবে লুটপাট হয়েছে, তা অকল্পনীয়। ষড়যন্ত্রকারীরা বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। জনগণকে সতর্ক থাকতে হবে।”

এসময় তিনি সবাইকে একত্রিত হয়ে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com