বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
আন্দোলনে গিয়ে নিখোঁজ: মর্গে থাকা ছবি দেখে শনাক্ত হয় রফিকুলের লাশ

আন্দোলনে গিয়ে নিখোঁজ: মর্গে থাকা ছবি দেখে শনাক্ত হয় রফিকুলের লাশ

পিরোজপুর সংবাদদাতা || নেত্রকোণার আলো ডটকম:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিখোঁজ হন কম্পিউটার শিক্ষক রফিকুল ইসলাম (৫২)। নিখোঁজের ২৪ দিন পর মর্গে থাকা ছবি দেখে তাকে শনাক্ত করেন স্বজনেরা।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ১০ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রফিকুল ইসলামের গুলিবিদ্ধ ছবি দেখে তাকে শনাক্ত করা হয়। পরে ওই দিন বিকেলে রায়ের বাজার কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। এর আগে, গত ১৯ জুলাই নিখোঁজ হন তিনি।

রফিকুল ইসলামের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুরে। ঢাকার গোপীবাগে তার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানেই পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্ত্রী নাফিয়া ইসলাম বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে ১৯ জুলাই রাতে নিখোঁজ হন তিনি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ১০ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার গুলিবিদ্ধ ছবি দেখি। পরে একই দিন বিকেলে ঢাকার মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।’’

রফিকুল ইসলামের ছেলে রাইয়ান বলেন, ‘‘বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের পক্ষে বাবা কয়েকটি মিছিলে অংশ নিয়েছিলেন। নিখোঁজ পরে আমরা ধারণা করেছিলাম, তিনি হয়তো পুলিশের হাতে আটক হয়ে কারাগারে আছেন। পরবর্তীতে তার সন্ধানে বিভিন্ন থানা ও ডিবি পুলিশের কাছেও গিয়েছিলাম। কিন্তু, কোথাও তার খোঁজ পাইনি।’’

তিনি আরো বলেন, ‘‘১৯ জুলাই এশার নামাজ পড়ার জন্য বাবা বাসা দেখে বের হয়ে মসজিদে যান। নামাজ পড়ে বাসায় ফিরতে দেরি হওয়া মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার আর সন্ধান পাইনি।’’

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘‘আওয়ামী লীগ তাদের শাসনামলে দেশের হাজার হাজার শিক্ষক ও ভিন্ন মতাদর্শের নেতাকর্মীদের হত্যা করে লাশ গুম করেছে। তাদের সকল হত্যার বিচার বাংলার মাটিতেই হবে।’’

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com