রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
শাহরুখের পরামর্শ শুনে উচ্ছ্বসিত নবদম্পতি, কী বলেছেন তিনি?

শাহরুখের পরামর্শ শুনে উচ্ছ্বসিত নবদম্পতি, কী বলেছেন তিনি?

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বলিউডের কিং খান শাহরুখ খান প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে তার সহজ-সরল দৃষ্টিভঙ্গির জন্য বিশেষভাবে পরিচিত। সম্প্রতি দিল্লির একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নবদম্পতির সঙ্গে কথোপকথনে প্রেমের টোটকা শেয়ার করে আবারও নজর কাড়লেন এই রোম্যান্সের রাজা।

অনুষ্ঠানে নবদম্পতিকে পরামর্শ দিতে গিয়ে শাহরুখ বলেন, “সম্পর্কে বন্ধুত্ব বজায় রাখলে দাম্পত্যে কোনো সমস্যা থাকবে না। তবে যদি কোনো সমস্যা হয়, চিন্তা কর না। আমি তো আছি! আমিই তো ‘লাভ গুরু’। আমি তোমাদের সব সমস্যা দূর করে দেব।” কিং খানের এই মজাদার কিন্তু আন্তরিক কথায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন নবদম্পতি।শাহরুখের সঙ্গে তার স্ত্রী গৌরীর প্রেম কাহিনীও অনেকের জন্য অনুপ্রেরণা। ক্যারিয়ারের শুরুতেই গৌরীর সঙ্গে বিয়ে করেছিলেন শাহরুখ। অনেকে ভেবেছিলেন, বিবাহিত নায়কের জনপ্রিয়তা কমবে। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে আজও শাহরুখ এক অনন্য জায়গায় অবস্থান করছেন।

গৌরী খানও বহুবার শাহরুখের প্রতি তার অগাধ বিশ্বাসের কথা বলেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “শাহরুখকে সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। ওর প্রতি আমার বিশ্বাস এতটাই যে সন্দেহ করার আগে আমি মরে যাব।”

শাহরুখ নিজেও জানান, বিয়ের সময় প্রযোজকরা তাকে সতর্ক করেছিলেন যে সিঙ্গল নায়কদের অনুরাগীর সংখ্যা বেশি হয়। তখন তিনি বলেছিলেন, “অনেক কষ্টে রাজি করিয়েছি গৌরীকে, বিয়ে করতেই হবে।”

শাহরুখের এমন ব্যক্তিত্বই তাকে শুধু রোম্যান্সের বাদশাহ নয়, সম্পর্কের মজবুত স্তম্ভ হিসেবেও বিশেষ পরিচিত করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com