রবিবার, ২১ Jun ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
ভিসা বন্ধ করে ভারত আমাদের উপকার করেছে: রিজভী

ভিসা বন্ধ করে ভারত আমাদের উপকার করেছে: রিজভী

ফাইল ফটো

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভারতের ভিসা বন্ধ করার প্রসঙ্গ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভিসা বন্ধ করে ভারত আমাদেরই উপকার করেছে। কারণ, এখন ডলার পাচার হবে না। এর আগে অনেক টাকা চলে যেত ভারতে যেতে আসতে। সেই টাকা আর যাবে না। একইসঙ্গে তারা ভোগ্যপণ্য না দিলে আমাদের দেশের মানুষ বেশি পরিশ্রম করে ফসল উৎপন্ন করবে। এতে আমাদের রিজার্ভ বাড়বে। সবমিলিয়ে লাভ আমাদেরই হলো।

রোববার (৮ ডিসেম্বর) নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ভারতের মন ভালো নেই। কারণ তাদের সঙ্গে ভুটান-নেপাল কেউ নেই। আসলে তাদের সঙ্গে কেউ বন্ধুত্ব করতে পারে না। এখন তারা বাংলাদেশকে নিয়েও ষড়যন্ত্র করছে।

এ সময় সীমান্ত নিয়েও কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেন, ভারত সীমান্তে কড়াকড়ি করেছে। এতে আমাদের লাভ হয়েছে। কারণ, সীমান্ত দিয়ে ফেনসিডিলসহ আরও মাদক আসত। এখন আসা বন্ধ।

ভারতের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনারা চট্টগ্রাম দাবি করলে আমরা সিরাজুদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা দাবি করব। কারণ, আমরা দুর্বল নই। আমাদের সেনাবাহিনী শক্তিশালী। আমরা ১৮ কোটি মানুষ দেশকে রক্ষা করতে পারি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com