রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
পুষ্পা টু’র, ৫ দিনে আয় ৫৯৪.১ কোটি

পুষ্পা টু’র, ৫ দিনে আয় ৫৯৪.১ কোটি

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বক্স অফিসে ‘পুষ্পা টু’ ঝড় থাকছেই না। সিনেমা মুক্তির ৫ম দিনেও পুষ্পা জ্বরেই কাঁপছে গোটা ভারত। আল্লু অর্জুন, রাশমিকা মান্দান্না, ফাহাদ ফাসিলের এই ছবি সপ্তাহের শেষের দিকেও দারুণ ব্যবসা ধরে রেখেছে।

স্যাকনিল্কের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ‘পুষ্পা টু: দ্য রুল’ বক্স অফিসে ৫৯০ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবারের মধ্যে ছবিটি ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

সোমবার ভারতে ‘পুষ্পা টু’ আয় করেছে ৬৫.১ কোটি টাকা। শুক্রবার ৯৩.৮ কোটি টাকা এবং শনিবার ১১৯.২৫ কোটি টাকা আয় করে ছবিটি।

রোববার পুষ্পা টু দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং ১৪১.০৫ কোটি টাকা সংগ্রহ করে। সোমবারের সংগ্রহ নিয়ে এখন পুষ্পা ২-র আয় ৫ দিনে ৫৯৪.১ কোটি টাকা।

এ তো গেল শুধু ভারতের হিসেব। বিশ্বজুড়ে এই আয় ইতোমধ্যেই হাজার কোটির ক্লাব ছুঁয়ে ফেলেছে।

চলছে না ‘পুষ্পা টু’: সিনেমা হলে ভাঙচুর, মালিককে খুনের হুমকি
‘পুষ্পা টু’-এর প্রশংসায় পঞ্চমুখ জিৎ, আপ্লুত আল্লু অর্জুন
মুক্তির দিনেই অনলাইনে দেখা যাচ্ছে ‘পুষ্পা টু’

আল্লু অর্জুনের এই সিনেমা ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরপর থেকেই আয়ের ঝড় তুলেছে। পেছনে ফেলেছে বলিউডের একের পর এক সিনেমাকে।

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজের ভূমিকায় দেখা যায়, যিনি এখন লাল চন্দন চোরা চালান সিন্ডিকেটের নেতা হয়ে উঠেছেন।

‘পুষ্পা টু: দ্য রুল’ একই দিনে দুটি ভাষায় (তেলেগু ও হিন্দি) ৫০ কোটি টাকার বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে। একইসঙ্গে বাহুবলি টু ও জওয়ান সিনেমার প্রথম ৫ দিনের আয়ের রেকর্ডও ছাপিয়ে গেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com