রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ১০ ডিসেম্বর, মঙ্গলবার, জাতীয় রাজস্ব বোর্ড ভবনে ভ্যাট দিবসের আলোচনায় বলেছেন, নাগরিকদের এখন থেকে নির্ধারিত ভ্যাট ও ট্যাক্স প্রদান করতে হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে অনেক সুবিধা এবং ছাড় দেওয়া হয়েছে, তবে এখন সময় এসেছে এই সুবিধাগুলো থেকে বেরিয়ে এসে ট্যাক্স ও ভ্যাট পরিশোধের। তিনি সতর্ক করেন, যদি কেউ ট্যাক্স বা ভ্যাট না দেন, তাহলে তাদের বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হতে হবে। অর্থাৎ, সবার সেবা নিশ্চিত করার জন্য এই কর প্রদান জরুরি।