শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ—এই স্লোগানে নেত্রকোণার আটপাড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ৭ দিনব্যাপী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টায় সুখারী গ্রামের সুখী যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল লেয়ার মুরগি পালন ও কোয়েল পাখি পালন।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক। সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী মো. শেখ জামাল (আবির)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুখী যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা তাজমহল আক্তার দোলেনা, কোষাধ্যক্ষ পান্না মনি, জাতীয় নাগরিক কমিটির আটপাড়া উপজেলা প্রতিনিধি মো. বিল্লাল, মাসুদ ও অন্তর, মো. শ্যামল খাঁ ও ছাত্রদল নেতা মনোয়ার হোসাইন জনি সহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তারা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, এই উদ্যোগ যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং বৈষম্যহীন সমাজ গঠনে সহায়ক হবে।