মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
আটপাড়ায় বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ উদ্বোধন

আটপাড়ায় বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ—এই স্লোগানে নেত্রকোণার আটপাড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ৭ দিনব্যাপী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টায় সুখারী গ্রামের সুখী যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল লেয়ার মুরগি পালন ও কোয়েল পাখি পালন।

উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক। সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী মো. শেখ জামাল (আবির)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুখী যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা তাজমহল আক্তার দোলেনা, কোষাধ্যক্ষ পান্না মনি, জাতীয় নাগরিক কমিটির আটপাড়া উপজেলা প্রতিনিধি মো. বিল্লাল, মাসুদ ও অন্তর, মো. শ্যামল খাঁ ও  ছাত্রদল নেতা মনোয়ার হোসাইন জনি সহ স্থানীয়  ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তারা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, এই উদ্যোগ যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং বৈষম্যহীন সমাজ গঠনে সহায়ক হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com