রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সরোয়ারের শারীরিক অবস্থা সংকটাপন্ন

রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সরোয়ারের শারীরিক অবস্থা সংকটাপন্ন

 নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন। তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। পাপিয়া সরোয়ার ক্যানসারে আক্রান্ত হয়ে কয়েক বছর ধরে চিকিৎসাধীন ছিলেন, এবং গত চার দিন ধরে তিনি ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে ছিলেন।

পাপিয়া সরোয়ারের দুই মেয়ে, জারা ও জিশান, বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকেন। মায়ের অসুস্থতার খবর শুনে তারা দেশে রওনা হয়েছেন।

পাপিয়া সরোয়ারের জন্ম বরিশালে। তিনি সংগীতে তার শিক্ষা ছায়ানটে ওয়াহিদুল হক, সন্‌জীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছ থেকে নেন এবং পরে বুলবুল ললিতকলা একাডেমি ও শান্তিনিকেতনে রবীন্দ্রসংগীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

সংগীতে তার অসামান্য অবদানের জন্য ২০২১ সালে তিনি একুশে পদক লাভ করেন, এছাড়া ২০১৩ সালে রবীন্দ্র পুরস্কার এবং ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপও পেয়েছিলেন। যদিও তিনি মূলত রবীন্দ্রসংগীতশিল্পী, তবে তার “নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম” গানটি তাকে সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয়তা এনে দেয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com