নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা জেলা কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত বিউটিফিকেশন ও যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান এবং প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোনার উপ-পরিচালক ফারজানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর সালাহ উদ্দিন আহমেদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন।
অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়নের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য দিকনির্দেশনা দেন। সমাপনী বক্তব্যে অতিথিরা প্রশিক্ষণার্থীদের নিজেদের অর্জিত জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে কর্মজীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।