শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সবার সহযোগীতা চাই- ডিসি বনানী বিশ্বাস

সবার সহযোগীতা চাই- ডিসি বনানী বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক (ডিসি) বনানী বিশ্বাস বলেন, প্রশাসনের কাজকে স্বচ্ছ ও জনমুখী করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অপরিহার্য। জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং জনসেবামূলক প্রকল্প কাজ এগিয়ে নিতে সবার সহযোগীতা চাই।
রবিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান উপস্থিত ছিলেন।
ডিসি বনানী বিশ্বাস বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ, এবং সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রশাসনও সঠিকভাবে কাজ করতে সক্ষম হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
সভায় জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিমমহ জেলার ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।
নেত্রকোণা জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। জেলা প্রেসক্লাবের সংবিধান অনুযায়ী জেলা প্রশাসক পদাধিকার মতে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সভাপতি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com