রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দেরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েক জন।

সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ওই নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে নায়ককে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বহুল আলোচিত ভারতীয় সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির আগেরদিন বুধবার রাতে হায়দরাবাদের আরটিসি ক্রসরোড এলাকার সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল।

সেখানে সশরীরে হাজির ছিলেন আল্লু অর্জুন ও মিউজিক ডিরেক্টর দেভি শ্রী প্রসাদ। তাকে দেখতে গিয়ে ভক্তদের প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আর এতে পদপিষ্ট হন অনেকেই। মৃত্যু হয় ৩৫ বছর বয়সি এক নারী ভক্তের।

পুলিশের মতে, জনতার উপচেপড়া ভিড়ে থিয়েটারের প্রধান ফটক ভেঙে যায়। এমনকি এই ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জও করতে হয় তাদের।

পুলিশ আরও জানিয়েছে, আহত ওই শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে।

পুলিশের তথ্যানুসারে, শুধু ‘পুষ্পা টু’ দেখতে নয়, হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল সিনেমার নায়ক ও প্রযোজনা টিমকে দেখতে। উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com