সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
এবার পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে তাহেরীর ভক্তরা

এবার পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে তাহেরীর ভক্তরা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এবার পুলিশের গাড়িতে ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরীর ভক্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী বলেন, ‘‘আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে সেই মামলায় তাকে গ্রেপ্তার করতে করে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে পালিয়ে যান। এ সময় তার ভক্তরা পুলিশের তিনটি গাড়িতে হামলা চালায়।’’

এর আগে, গত শুক্রবার পুলিশের ওপর হামলার ঘটনায় গিয়াস উদ্দিন আত তাহেরীসহ ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলার নিলাখাদ গ্রামে বিনা অনুমতিতে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেই ওয়াজে গিয়াস উদ্দিন আত তাহেরী উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পায়তারা করছিলেন। খবর পেয়ে মোগড়া ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এসআই আবির আহমেদ ও এসআই বাবুল মিয়া ফোর্স নিয়ে সেখানে যান। এ সময় গিয়াস উদ্দিন আত তাহেরী পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশে উস্কানিমূলক বক্তব্য দেন। এরপর লাঠি ও ইট পাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় এসআই বাবুল মিয়া আহত হন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com