রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
নানান কর্মসূচির মধ্য দিয়ে খালিয়াজুরীতে মহান বিজয় দিবস ২৪ উদযাপন

নানান কর্মসূচির মধ্য দিয়ে খালিয়াজুরীতে মহান বিজয় দিবস ২৪ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
মহান বিজয় দিবস ২৪ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে খালিয়াজুরী উপজেলা প্রশাসন।

১৬ ডিসেম্বর (সোমবার) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিব উল আহসানের নেতৃত্বে উপজেলা কৃষি কর্মকর্তা, প্রকৌশলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে। বিএনপির পক্ষে মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা, মাহবুবুর রহমান কেষ্ট, তরিকোজ্জামান তরু, যুবদলের এনামুল হক ছোটন, স্বেচ্ছাসেবক দলের ফাহিম হোসেন সুমন, কৃষক দলের পান্ডব সরকার, ছাত্রদলের মাজহারুল ইসলাম পলিনসহ নেতাকর্মীরা অংশ নেন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে খালিয়াজুরী কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয়, সিদ্দিকুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় এবং মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সকাল ১০টায় উপজেলা মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল ১১টায় উপজেলা হলরুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাসিব উল আহসানের সভাপতিত্বে এবং প্রসন্ন দেবরায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ সরকার, অমলেন্দু দেব রায়, মাহবুবুর রহমান কেষ্ট, জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী মোল্লা, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, এবং খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রিয়াঙ্কা আক্তার ও রিয়াদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানে খালিয়াজুরী উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবার-পরিজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com