শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, মদন (নেত্রকোণা):
টঙ্গীর ময়দানে গভীর রাতে সন্ত্রাসী সাদপন্থীদের পক্ষ থেকে শুরাঈ নিযামের সাথীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে এবং আহত-নিহতদের বিচার ও সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে নেত্রকোনার মদনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার পৌর সদরে তাওহীদি জনতার আয়োজনে এ মিছিল হয়। মিছিল শেষে উপজেলা মুক্ত মঞ্চে হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আনোয়ারের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রউফ, সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম।
পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করা হয়।