বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআর : মুক্তির আগেই রেকর্ড গড়ল

‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআর : মুক্তির আগেই রেকর্ড গড়ল

বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
‘জনতা গ্যারেজ’ সিনেমার অর্ধ যুগ পর, জনপ্রিয় দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরকে নিয়ে পরিচালক কোরাতলা শিবা নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘দেবারা’। এই সিনেমায় জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর কন্যা, জাহ্নবী কাপুর। ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন সাইফ আলী খান।
মুক্তির এখনও ১০ দিনের বেশি সময় বাকি থাকলেও ‘দেবারা’ এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে রেকর্ড গড়েছে। জানা গেছে, ছবিটির ৪০ হাজারের বেশি অগ্রিম টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে, যা প্রভাসের ‘কল্কি’ ও ‘সালার’-কে পিছনে ফেলেছে। যুক্তরাষ্ট্রে প্রাক-মুক্তিতে সবচেয়ে দ্রুত ৪০ হাজার টিকিট বিক্রি করা প্রথম ভারতীয় ছবি হিসেবে রেকর্ড গড়েছে ‘দেবারা’।
তবে সিনেমার ট্রেলার, যা ২ মিনিট ৩৯ সেকেন্ডের, মুক্তির পর প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। ট্রেলার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও জুনিয়র এনটিআর ছবির সাফল্য নিয়ে আশাবাদী। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি ছবির সহ-অভিনেত্রী জাহ্নবী কাপুরেরও প্রশংসা করেছেন, যার মাধ্যমে জাহ্নবীর দক্ষিণী সিনেমায় অভিষেক হলো।
এখন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর কেমন সাড়া ফেলে, সেটাই দেখার বিষয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com