রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
উপদেষ্টারা বিবেকবান, তারা বুঝবেন নির্বাচন দিতে কত সময় লাগবে

উপদেষ্টারা বিবেকবান, তারা বুঝবেন নির্বাচন দিতে কত সময় লাগবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিবেকবান মানুষ। তারা বুঝতে পারবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হওয়া উচিত।

বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনের জন্য আমরা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিইনি। তিন মাস বা পাঁচ বছর নয়, আমরা যৌক্তিক সময়ের কথা বলেছি। উপদেষ্টারা দায়িত্বশীল এবং বিবেকবান। তারা বুঝতে পারবেন কতটুকু সময় প্রয়োজন।’

উপদেষ্টাদের ক্ষমতা সম্পর্কে তিনি বলেন, ‘যারা দায়িত্বে রয়েছেন তাদের ক্ষমতাবান বলা যাবে না। তারা সাময়িক সময়ের জন্য এসেছেন। তাদের কাজ হলো সুষ্ঠু নির্বাচনের জন্য পথ তৈরি করা।’

তিনি আরও বলেন, ‘জনগণের প্রত্যাশা, তাদের মাধ্যমে যেন আবার ফ্যাসিবাদ ফিরে না আসে। তাদের দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জনবান্ধব সরকার গঠনের পরিস্থিতি তৈরি করা।’

দেশপ্রেম ও নেতৃত্ব প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘সাধারণত নেতার চেয়ে দেশ বড়। কিন্তু বর্তমানে মানসিকতা এমন যে, দেশের চেয়ে নেতা বড় এবং নেতার চেয়ে আমি বড়। এমন মানসিকতা নিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com