রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোণা জেলা শাখার কমিটি গঠন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোণা জেলা শাখার কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেত্রকোনা জেলা সংসদের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে আহাম্মেদ তানভীর মোকাম্মেল-কে সভাপতি, আজিজুর রহমান সায়েম-কে সাধারণ সম্পাদক এবং মো. রফিক মিয়া-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।

‘হাজার মুঠির বজ্র-স্লোগানে স্ফুলিঙ্গ সব দাবানল হয়ে জ্বলবেই’—এই স্লোগান ধারণ করে গতকাল ২৭ ডিসেম্বর চন্দ্রনাথ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীত ও সংগঠন সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি শাহান আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আহাম্মেদ তানভীর মোকাম্মেল।

এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হাসান অনয়,  কোহিনূর বেগম, মোশতাক আহমেদ, নলিনী কান্তি সরকার , অধ্যাপক আনোয়ার হাসানমগ অন্যরা।

উদ্বোধনী অধিবেশন শেষে জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে রাজনৈতিক প্রস্তাব, সাংগঠনিক পরিকল্পনা এবং করণীয় বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এরপর নির্বাচনী অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নব-নির্বাচিত কমিটির তালিকা:
সভাপতি: আহাম্মেদ তানভীর মোকাম্মেল
সহ-সভাপতি: যাদব শ্রেষ্ঠ গোবিন্দ, মুক্তা দত্ত
সাধারণ সম্পাদক: আজিজুর রহমান সায়েম
সহকারী সাধারণ সম্পাদক: পূজা সরকার, মাহমুদ হাসান প্রান্ত
সাংগঠনিক সম্পাদক: মো. রফিক মিয়া
দপ্তর সম্পাদক: হাসান জাওয়াদ খান
কোষাধ্যক্ষ: জুবায়ের আহমেদ সামি
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক: আমির ফুয়াদ আরাবী
স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক: প্রতীতি চক্রবর্তী
সাংস্কৃতিক সম্পাদক: রত্নদ্বীপ দাস নিলয়
পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: অনিরুদ্ধ গুণ পৃথ্বী
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: পৃথ্বীরাজ রুদ্র
সদস্য: শাহান আলী, জহির রায়হান, হৃদয় শেখ, নূর আলম সিদ্দীকী, খাঁজা শাহরিয়ার খান অর্ণব

উল্লেখ্য, চারটি সদস্য পদ শূন্য রাখা হয়েছে, যা পরবর্তীতে পূরণ করা হবে। নব-নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com