রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ২৪’র শহীদরা প্রাণ দেয়নি: ডা. শফিকুর রহমান

চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ২৪’র শহীদরা প্রাণ দেয়নি: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ২৪‘র শহীদরা প্রাণ দেয়নি, দোহাই লাগে এসব বন্ধ করুন। শহীদদের রক্ত যেন বৃথা না যায়। এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ফেনীর পরশুরামের বল্লারমুখ বাঁধ পরিদর্শন করতে যাওয়ার পথে ফুলগাজীর কালির হাটে ফেনীর শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারাতের পরে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিলো। মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন।

কবর জিয়ারাতের পর জামায়াত আমীর শহীদ ইশতিয়াকের বাবা, মাসহ আত্মীয়–স্বজনদের সাথে দেখা করেন।

এর আগে, ফেনীর পরশুরামে যাওয়ার পথে ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের সুলতানপুরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেয়া ঘর উদ্বোধন করেন।

পরে পরশুরামের নিজকালিকাপুর গ্রামে ভারত সীমান্তবর্তী বল্লা মুখা বাঁধ মেরামত কাজ পরিদর্শন করেন। ফেরার পথে পরশুরাম বাজারে পথসভায় বক্তব্য রাখেন। পথসভা শেষে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় নোয়াখালী যাওয়ার পথে দাগনভূঞাতে পথসভায় বক্তব্য রাখবেন।

তার সফর সঙ্গী হিসেবে আছেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানসহ জেলার অন্যান্য নেতারা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com