শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

নেত্রকোণায় নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ পালিত

নেত্রকোণায় নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ পালিত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণায় নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার বিশ্বাস।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র মিত্র। এছাড়াও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম,  নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী সহ অনর‌্যা।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com