শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 

নিজস্ব প্রতিবদেক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে পৌর শহরের ছোটবাজারস্থ স্থানীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংগঠন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ উপলক্ষে শহীদ মিনারে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শহীদদের স্মরণে শহীদ মিনার প্রাঙ্গণ জনসাধারণে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এছাড়াও দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন সড়কে আলপনা আঁকা হয় এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালনা করা হয়।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com