শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
নেত্রকোণায় যুবদল নেতা রনির উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ 

নেত্রকোণায় যুবদল নেতা রনির উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ 

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার পৌর শহরের পশ্চিম চকপাড়া এলাকার রেললাইনের পাশে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এই সাঁকো নির্মাণের উদ্বোধন করেন যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি

এ বিষয়ে যুবদল নেতা  আব্দুল্লাহ আল মামুন খান রনি জানান, ” পেরৗ শহরের পশ্চিম চকপাড়া একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানকার মানুষের চলাচলের অসুবিধা দূর করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মানুষ মানুষের জন্য—এ শিক্ষাই আমাদের দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা বাঁশের সাঁকো নির্মাণের কাজ শুরু করেছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি সেতুর প্রয়োজন ছিল, যা না থাকায় তাদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। স্থানীয়দের আশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

 সাঁকো নির্মাণের এই উদ্যোগে স্থানীয়দেরও ব্যাপক সহযোগিতা লক্ষ্য করা গেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com