রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
ছাত্র রাজনীতিতে বিদ্বেষ ও শত্রুতা ছড়িয়ে পড়ার আলামত দেখতে পাচ্ছি: ইশরাক

ছাত্র রাজনীতিতে বিদ্বেষ ও শত্রুতা ছড়িয়ে পড়ার আলামত দেখতে পাচ্ছি: ইশরাক

ফাইল ফটো

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ছাত্র রাজনীতিতে ফের ‘বিদ্বেষ ও শত্রুতা’ ছড়িয়ে পড়ছে বলে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ বিষয়ে ছাত্র রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক।

ফেসবুক পোস্টে বিএনপির এই নেতা লেখেন, “যথেষ্ঠ হয়েছে। ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য ক্যাম্পাস ভিত্তিক আধিপত্য বিস্তার হতে পারে না সেটা হোক গোপনে অথবা প্রকাশ্যে। ছাত্র রাজনীতির অঙ্গনে ইতিমধ্যেই একটা বিদ্বেষ ও শত্রুতা ছড়িয়ে পড়ার আলামত দেখতে পাচ্ছি। ১৬ বছর এগুলা সহ‍্য করার পর এখন এগুলা দেখতে চাই না।”

“ছাত্র রাজনীতির গৌরবউজ্জল উদাহরণ রয়েছে ৫২, ৭১, ৯০ ও ২৪। জনগণের অধিকারের লড়াইয়ে নেমে ছাত্ররা জীবন দিয়েছে, জনযুদ্ধ করেছে। সেই আদর্শ অনুসরণ করতে পারলে করেন নাহলে বন্ধ করেন।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com