রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
মোহনগঞ্জে রাতের অন্ধকারে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু, তদন্তে পুলিশ

মোহনগঞ্জে রাতের অন্ধকারে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার মোহনগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাব্বি (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। রবিবার (গতকাল) রাত আটটার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাব্বি পৌর শহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। তাঁর বাবা আনিছ মিয়া, যিনি নিজেও মাছ ব্যবসার সঙ্গে যুক্ত।

কীভাবে ঘটল এই হত্যাকাণ্ড?
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রব্বি প্রতিদিনের মতো মোহনগঞ্জ পৌর শহরের মৎস্য আড়তে মাছ বিক্রি করছিলেন। রাত আটটার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এসে তাঁকে ডেকে রেলস্টেশন পুকুরপাড়ে নিয়ে যান। কিছুক্ষণ পর সেখানে তাঁকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় প্রাণ বাঁচাতে রাব্বি পুকুরে লাফিয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু রাত ১১টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের অবস্থান
ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে পুলিশ বলছে, তদন্তের পর প্রকৃত রহস্য উদঘাটন হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com