শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
নেত্রকোণায় জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন

নেত্রকোণায় জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২(১৫) অনুযায়ী, ক্রীড়া সংগঠন পরিচালনার স্বার্থে এ কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানিত চেয়ারম্যানের সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে জেলা প্রশাসক, নেত্রকোনা-কে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে, যিনি পদাধিকার বলে দায়িত্ব পালন করবেন।

নতুন এডহক কমিটির সদস্যরা হলেন:

১.  নেত্রকোণা জেলা প্রশাসক  – সভাপতি (পদাধিকার বলে)।

২. সাবেক ফুটবলার আবুল কাশেম – সদস্য।

৩. ক্রিকেট সংগঠক শাহানুল কবির মুন্না -সদস্য।

৪. সাবেক ফুটবলার ও কোচ  মো: সরোয়ার হোসেন জনি – সদস্য।

৫.  ক্রীড়া অনুরাগী কে এম সাখাওয়াত হোসনে -সদস্য।

৬. সাবেক ক্রিকেটার  ও কোচ  মাহফুজুর রহমান খান রহমান খান – সদস্য।

৭. ছাত্র প্রতিনিধি প্রীতম সোহাগ – সদস্য।

৮. ক্রীড়া সাংবাদিক  মাহবুবুর কিবরিয়া চৌধুরী হেলিম – সদস্য।

৯. সদস্য সচিব, জেলা ক্রীড়া কর্মকর্তা, নেত্রকোনা  (পদাধিকার বলে)।

জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এডহক কমিটি ক্রীড়া উন্নয়ন ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com