বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানকে পাশাপাশি দাফন

কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানকে পাশাপাশি দাফন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাগেরহাটে পারিবারিক কবরস্থানে চোখের জলে শেষ বিদায় জানানো হলো কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসানের স্ত্রী কানিজ সুবর্ণা (২২) ও তাদের ৯ মাস বয়সী শিশুসন্তান সেজাদ হাসান নাজিফকে। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে বাবার বাড়ির কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে স্বামীর বাড়ি থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে মরদেহ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে। সেখানে মানবিক বিবেচনায় কারাবন্দী জুয়েলকে তার স্ত্রী ও সন্তানের মুখ দেখার সুযোগ করে দেয় কর্তৃপক্ষ। তবে জানাজায় অংশ নিতে জুয়েলের প্যারোল মঞ্জুর না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

স্বজনরা জানান, সন্তান জন্মের আগে থেকেই কারাগারে আছেন জুয়েল। স্বামীর অনুপস্থিতি ও দীর্ঘদিনের একাকীত্বে কানিজ চরম মানসিক হতাশায় ভুগছিলেন বলে তার ভাই মো. শুভ জানিয়েছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর আত্মগোপনে থাকা জুয়েলকে গত ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com