শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
পাচার হওয়া টাকা ফেরত আনা হবেই: লক্ষ্মীপুরে জামায়াত আমির আবু সাঈদের কবরে তারেক রহমান: বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ইরানি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন ২০ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার বিশেষ উদ্যোগ ঠিকানা জটিলতায় আটকে গেল ১১ হাজার প্রবাসীর ভোট! ফেরত এলো ব্যালট। রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ-আইসিসি দ্বন্দ্বে মুখ খুলল শ্রীলঙ্কা! জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ সুড়ঙ্গ ও সাঁতাও এর জয়জয়কার: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা। ফেনীতে জামায়াতের বিশাল সমাবেশ: জনসমুদ্রে রূপ নিল ১১ দলীয় জোটের জনসভা!
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের জানুয়ারি মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) পদ্ধতিতে পাঠানোর লক্ষ্যে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (২৫ জানুয়ারি) এই নির্দেশনা প্রকাশিত হয়।

নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধানদের তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস (EMIS) সিস্টেমের ‘এমপিও-ইএফটি’ মডিউলে লগইন করে বিল দাখিল করতে হবে। প্রতিটি শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থ বিধি অনুযায়ী আলাদাভাবে নির্ধারণ করে এই বিল সাবমিট করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতেই সরাসরি সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে অর্থ পৌঁছে যাবে।

মাউশি জানিয়েছে, কোনো শিক্ষক-কর্মচারীর মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অননুমোদিত অনুপস্থিতির কারণে বেতন কর্তনের প্রয়োজন হলে, তা বিল দাখিলের সময় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ভুল তথ্য বা অতিরিক্ত অর্থ প্রদানের ক্ষেত্রে যাবতীয় দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি থেকে এমপিওভুক্ত জনবলের বেতন ইএফটি ব্যবস্থায় প্রদান শুরু হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com