শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
পাচার হওয়া টাকা ফেরত আনা হবেই: লক্ষ্মীপুরে জামায়াত আমির আবু সাঈদের কবরে তারেক রহমান: বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ইরানি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন ২০ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার বিশেষ উদ্যোগ ঠিকানা জটিলতায় আটকে গেল ১১ হাজার প্রবাসীর ভোট! ফেরত এলো ব্যালট। রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ-আইসিসি দ্বন্দ্বে মুখ খুলল শ্রীলঙ্কা! জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ সুড়ঙ্গ ও সাঁতাও এর জয়জয়কার: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা। ফেনীতে জামায়াতের বিশাল সমাবেশ: জনসমুদ্রে রূপ নিল ১১ দলীয় জোটের জনসভা!
যার উপর ভিত্তি করে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ, জানালেন পরিচালক

যার উপর ভিত্তি করে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ, জানালেন পরিচালক


নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে দল না পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে ভারত ও আইসিসি রাজি না হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নিলো বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে এই বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

বিসিবি চেয়েছিল ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচগুলো আয়োজন করতে। তবে বর্তমান আইসিসি সভাপতি জয় শাহর নেতৃত্বাধীন বোর্ড এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। বাংলাদেশের এমন আকস্মিক সিদ্ধান্তে ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

এই প্রসঙ্গে বিসিবি পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর জানিয়েছেন, সরকারের গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “সরকার ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে কোনো অপ্রীতিকর বা নাশকতামূলক ঘটনা ঘটলে তার দায়ভার আমরা নিতে পারি না।”

আসিফ আকবর আরও স্পষ্ট করেন যে, এটি কোনো একক সংস্থার সিদ্ধান্ত নয় বরং তথ্য, পররাষ্ট্র, ক্রীড়া ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত। তিনি বলেন, “আইসিসি বা বিসিবি সংস্থা হলেও তারা রাষ্ট্র নয়। রাষ্ট্র যখন নিরাপত্তাঝুঁকির কথা বলে, তখন কোনোভাবেই ঝুঁকি নেওয়া সম্ভব নয়।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com