রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সামাজিক গঞ্জনা আর লোকলজ্জার তোয়াক্কা না করে এক সত্যবাদী মানুষের পাশে দাঁড়ানোর সাহসী গল্প নিয়ে পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ‘সত্য সংকট’ শিরোনামের একটি বিশেষ একক নাটকে তাকে ‘ফুলবানু’ নামক এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে।
নাটকটির রচয়িতা আসাদ সরকার। এটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। নির্মাণের পাশাপাশি এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। গতানুগতিক চরিত্রের বাইরে মমর এই ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের নতুন এক বার্তা দেবে বলে আশা করা হচ্ছে।