শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
পাচার হওয়া টাকা ফেরত আনা হবেই: লক্ষ্মীপুরে জামায়াত আমির আবু সাঈদের কবরে তারেক রহমান: বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ইরানি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন ২০ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার বিশেষ উদ্যোগ ঠিকানা জটিলতায় আটকে গেল ১১ হাজার প্রবাসীর ভোট! ফেরত এলো ব্যালট। রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ-আইসিসি দ্বন্দ্বে মুখ খুলল শ্রীলঙ্কা! জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ সুড়ঙ্গ ও সাঁতাও এর জয়জয়কার: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা। ফেনীতে জামায়াতের বিশাল সমাবেশ: জনসমুদ্রে রূপ নিল ১১ দলীয় জোটের জনসভা!
পুরো বিশ্বকাপ বয়কট নয়, বাংলাদেশকে সমর্থনে পিসিবির ভাবনায় ৩ বিকল্প

পুরো বিশ্বকাপ বয়কট নয়, বাংলাদেশকে সমর্থনে পিসিবির ভাবনায় ৩ বিকল্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশের ক্রিকেটের প্রতি সংহতি প্রকাশ ও ভারতের ‘একপাক্ষিক আচরণের’ প্রতিবাদে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠোর অবস্থানে যাওয়ার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বোর্ড কর্মকর্তাদের এবং সাবেক ক্রিকেটারদের সঙ্গে এ বিষয়ে একাধিক বিকল্প নিয়ে আলোচনা করছেন।

একটি বিশেষ বৈঠকে মহসিন নকভি জানান, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে একা ফেলে রাখা উচিত নয়। পিসিবি মনে করছে, বাংলাদেশকে অসম্মান করা হয়েছে এবং এর প্রতিবাদ জানানো জরুরি।

পিসিবি মূলত ৩টি বিকল্প নিয়ে কাজ করছে: ১. কালো বাহুবন্ধনী: সংহতি প্রকাশের প্রতীক হিসেবে পাকিস্তানি খেলোয়াড়রা প্রতিটি ম্যাচে কালো বাহুবন্ধনী পরে মাঠে নামতে পারেন। ২. ম্যাচ বয়কট: ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত হাই-ভোল্টেজ ম্যাচটি সরাসরি বয়কট করার চিন্তা করা হচ্ছে। ৩. জয় উৎসর্গ: পাকিস্তান বিশ্বকাপে যে কয়টি ম্যাচ জিতবে, তা বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করা হতে পারে।

এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে তা বিশ্ব ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com